চলমান কোটা সংস্কার আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিএনপিপন্থী সাদা দলের শিক্ষকদের সমর্থন দিতে বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মামুন আহমেদের সঙ্গে টেলিফোনে তিনি কথা বলেন।
ফোনে তারেক বলেন, শিক্ষার্থীদের কোটা সংস্কারের দাবি যৌক্তিক। আওয়ামী লীগ গত কয়েক বছরে এই পদ্ধতির ব্যবহারটা নষ্ট করে দিয়েছে।
এ বিষয়টি সুষ্ঠুভাবে সংগঠিত করার বিষয়ে পদক্ষেপ নিতে অধ্যাপক মামুনকে দায়িত্ব দেন তারেক রহমান। জবাবে মামুন এ বিষয়ে আন্দোলনকারীদের সমর্থন দেয়ার কথা জানান।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: