রাজনীতি

বিএনপি-জামাতের ষড়যন্ত্র ভেস্তে গেছে: আ’লীগ নেতারা

আওয়ামী লীগ
আওয়ামী লীগ

প্রধানমন্ত্রীর কোটা বাতিলের ঘোষণার ফলে বিএনপি-জামাতের ষড়যন্ত্র ভেস্তে গেছে—উল্লেখ করে আওয়ামী লীগ নেতারা বলছেন, বিএনপি এমনই পরগাছা দলে পরিণত হয়েছে যে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে দলটি শিক্ষার্থীদের আন্দোলনে আশ্রয় নিয়েছে।

আওয়ামী লীগ নেতাদের মতে, উপাচার্যের বাসভভনে হামলা আর বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের টেলিফোনে নির্দেশনা একই সূত্রে গাঁথা। দলটির ষড়যন্ত্র সফল না হওয়ায় এখন ক্ষোভ থেকে নানা কথা বলছেন বিএনপি নেতারা।

বুধবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের ঘোষণা দেয়ার পর স্থগিত হয়ে যায় কোটা সংস্কারের আন্দোলন। এরই মধ্যে প্রকাশ পায়, এ আন্দোলন নিয়ে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের মোবাইলের কথোপকথন।

আওয়ামী লীগ নেতারা বলছেন, এখন এটি স্পষ্ট যে বিএনপি শিক্ষার্থীদের আন্দোলনটিকে রাজনৈতিক রূপ দিতে চেয়েছিল।

প্রধানমন্ত্রীর বক্তব্যের পর বিএনপি-জামাতের ষড়যন্ত্র সফল হয়নি বলে জানান নেতারা। ষড়যন্ত্র চলছে জানিয়ে আওয়ামী লীগ নেতারা দলের নেতাকর্মীদের সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানান।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ