কোটা সংস্কার নিয়ে প্রধানমন্ত্রী সংসদে যে বক্তব্যে দিয়েছেন আগামী সপ্তাহের মধ্যে তা গেজেট আকারে প্রকাশের দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী সংস্কৃতিক দলের আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
কোটা সংস্কার নিয়ে আন্দোলনকারীদের হয়রানি বন্ধ এবং তাদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, মুখের কথায় সাধারণ মানুষ এখন বিশ্বাস করে না তাই অবিলম্বে গেজেট প্রকাশ করতে হবে।
সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আগামি জাতীয় নির্বাচনের পাশাপাশি সিটি নির্বাচনগুলোতে সেনা মোতায়েনের দাবি জানিয়ে বিএনপির এ নেতা আরো বলেন, বিএনপি চেয়ারপারসনকে মুক্ত করা ছাড়া জাতীয় নির্বাচনে অংশ নেয়া হবে না।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: