রাজনীতি

ছাত্রলীগের সভাপতি এশার বহিস্কারাদেশ প্রত্যাহার

বিজ্ঞতি
বিজ্ঞতি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি সুফিয়া কামাল হল শাখা ছাত্রলীগের সভাপতি ইফফাত জাহান এশার বহিস্কারাদেশ প্রত্যাহার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

শুক্রবার সকালে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও এস এম জাকির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞতিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সিধান্ত মোতাবেক জানানো যাচ্ছে, ইফফাত জাহান এশা (সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ, কবি সুফিয়া কামাল হল শাখা, ঢাকা বিশ্ববিদ্যালয়) তদন্ত রিপোর্ট অনুসারে সম্পূর্ণ নিদোষ প্রমাণিত হওয়ায় তার উপর আরোপিত বহিষ্কারাদেশ প্রত্যাহার করে স্বপদে পুনর্বহাল করা হল।

এর আগে বৃহস্পতিবার কেন্দ্রীয় ছাত্রলীগের পক্ষ থেকে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। তদন্ত কমিটিকে ২৪ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়। এ তদন্ত কমিটির তদন্ত প্রতিবেদনের পরই মূলত ইশার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে কেন্দ্রীয় ছাত্রলীগ।

এদিকে, বৃহস্পতিবার রাতে ছাত্রলীগের সাবেক নেতারা এক বিবৃতিতে এশার ওপর হামলাকারীদের এবং ঢাবি ভিসি বাসভবনে ভাঙচুরকারীদের শাস্তি দাবি করেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ