কাঙ্খিত সংখ্যক আসন ও মন্ত্রণালয় না পেলে ৩০০ আসনেই জাতীয় পার্টি (জাপা) প্রার্থী দিয়ে এককভাবে নির্বাচন করবে—বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ।
শনিবার দুপুরে রংপুর সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মুহম্মদ এরশাদ বলেন, আগামী সংসদ নির্বাচনে জাতীয় পার্টিকে ৭০টি আসন ও ১০/১২টি মন্ত্রণালয় দিলে আওয়ামী লীগের সঙ্গে থাকবেন।
বিএনপির অবস্থা ভালো না জানিয়ে তিনি আরো বলেন, দলটি নির্বাচনে অংশ না নিলেও, তিনি তার দল নিয়ে নির্বাচন করবেন।
এ সময় চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের প্রসঙ্গে তিনি বলেন, অব্যাহত আন্দোলনের কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনের দুঃখে কোটা বাতিল করেছেন। মুক্তিযোদ্ধাদের জন্য কোটা পদ্ধতি রাখার পক্ষে তিনি বলেন, এটিকে কমিয়ে যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনা উচিৎ।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: