দেশের গণঅভ্যুত্থানের কোনো পরিস্থিতি বর্তমানে নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ পরিষদ আয়োজিত সেমিনারে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেত্রীকে দণ্ড যেমন দিয়েছে আদালত, তেমনি মুক্তি দেওয়াটাও আদালতেরই এখতিয়ার।
ছাত্রলীগের নানা বিতর্কিত কর্মকাণ্ড নিয়ে দলের বিব্রতকর পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, আগামী মাসে ছাত্রলীগের সম্মেলন। এ সম্মেলন থেকে ঢেলে সাজানো হবে সংগঠনটিকে।
ওবায়দুল কাদের বলেন, পাঁচ/ছয় মাস পর যেখানে একাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষনা করা হবে সেখানে নির্বাচনকালীন সরকার নিয়ে সংবিধানের বাইরে যাবার কোনো সুযোগ নেই।
ছাত্রলীগের কিছু কিছু বিতর্কিত কর্মকাণ্ডে দল বিব্রত জানিয়ে তিনি বলেন, আগামী সম্মেলন থেকে নতুনভাবে সাজানো হবে দলের এ ভ্রাতৃপ্রতিম সংগঠনটিকে। সৎ সাহস থাকলে দেশে এসে রাজনীতি করুক তারেক রহমান।
ষড়যন্ত্র থেমে নেই, জানিয়ে সকল নেতাকর্মীকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।