রাজনীতি

সরকার খালেদা জিয়ার জামিন নিয়ে কালক্ষেপণ করছে: রিজভী

রুহুল কবির রিজভী
রুহুল কবির রিজভী

বিএনপিকে নির্বাচন থেকে বাইরে রাখতে দলের চেয়ারপারসনকে কারারুদ্ধ করার পর সরকার এখন তার জামিন নিয়েও কালক্ষেপণ করছে—এ অভিযোগ করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, খালেদা জিয়া গুরুতর অসুস্থ্ হলেও সরকার কোনো কর্ণপাত করছে না। সরকারের এসব ষড়যন্ত্র কখনোই বাস্তবায়ন হবে না। নির্বাচন কমিশনের প্রতি জনগণের নূন্যতম আস্থা নেই।

বিএনপি নেত্রীর সুচিকিৎসা নিয়ে কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

এদিকে, জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপিকে আগামী সংসদ নির্বাচনের বাইরে রাখতে সরকার নানা ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।

আরেক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সরকারের সকল ষড়যন্ত্রের সমুচিত জবাব দেয়া হবে বলে হুঁশিয়ারি দেন।

আগামী নির্বাচনে বিএনপির অবস্থান নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের বক্তব্যের জবাবে তিনি বলেন, জনগণই নির্ধারণ করবে বিএনপির অবস্থান।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ