রাজনীতি

ক্রমেই অবনতির দিকে যাচ্ছে খালেদা জিয়ার স্বাস্থ্য, অভিযোগ ফখরুলের

মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্য ক্রমেই অবনতির দিকে যাচ্ছে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘খালেদা জিয়ার স্বাস্থ্য ক্রমেই অবনতির দিকে যাচ্ছে বলে আমরা খবর পাচ্ছি। এতে বিএনপি ও দেশবাসী উদ্বিগ্ন। অবিলম্বে আমরা তার পছন্দের ইউনাইটেডসহ বিশেষায়িত হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করার জোর দাবি জানাচ্ছি। অন্যথায় দেশনেত্রীর স্বাস্থ্যের অবনতি ঘটলে তার দায়-দায়িত্ব পুরোটাই সরকারকে বহন করতে হবে। এ বিষয়ে নোংরা রাজনীতি না করে সোজা পথে তাকে মুক্তি দিয়ে সু-চিকিৎসার ব্যবস্থা করার আহ্বান জানাচ্ছি।’

শুক্রবার তার পরিবারের সদস্যরা সাক্ষাৎ করতে পারেননি— এ কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, তার আগের দিন আমিসহ নেতারা দেখা করতে পারিনি।

তিনি বলেন, জেলার ভেতর থেকে ফোনে চেয়ারপাসন মির্জা আব্বাসকে জানিয়েছিলেন আজ দেখা করা সম্ভব না। কারাকর্তৃপক্ষ এর সুস্পষ্ট কোনও কারণ দেখায়নি। প্রায় ১০ দিন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে পারেনি তার পরিবারের সদস্যরা। এতে উদ্বেগ আরও বেড়েছে।’

সরকার কর্তৃক গঠিত মেডিকেল বোর্ড খালেদা জিয়াকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্বিবিদ্যালয়ে (বিএসএমএমইউ) পরীক্ষা-নিরীক্ষা করায়। সেখান একজন অর্থপেডিককে দেখানোর সুপারিশ করা হয়েছিল। কিন্তু কারাকর্তৃপক্ষ এখনও তা করেনি বলে অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ, ৮ ফেব্রুয়ারি জিয়া অরফেনেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দলের চেয়ারপারসন খালেদা জিয়ার ৫ বছরের কারাদণ্ড হওয়ায় সেইদিন থেকে পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ