রাজনীতি

তারেক বাংলাদেশি নাগরিকত্ব ছেড়েছে প্রমাণ দিন: রিজভী

রুহুল কবির রিজভী
রুহুল কবির রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের নাগরিকত্ব ছেড়েছেন—লন্ডনে দেয়া পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের মিথ্যা বক্তব্যের জবাব চেয়েছেন দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সংবাদ সম্মেলনে রিজভী সমালোচনা করে বলেন, তারেক রহমান যদি পাসপোর্ট জমা দিয়ে থাকেন তাহলে সেটা দেখিয়ে প্রমাণ করুন নইলে মিথ্যা ও অবান্তর কথা বলার জন্য আইনি ব্যবস্থা নেয়া হবে।

সোমবার সকালে রাজধীনীর নয়াপল্টনে বিএনপির প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

গত শনিবার লন্ডনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মানে যুক্তরাজ্য আওয়ামী লীগ আয়োজিত সংবর্ধনা সভায় এ কথা বলেছেন শাহরিয়ার আলম। তিনি বলেন, ‘২০১২ সালে তারেক জিয়া তার বাংলাদেশি পাসপোর্ট লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনে জমা দিয়ে তার বাংলাদেশি নাগরিকত্ব সারেন্ডার করেছে। সে কীভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হয়?’

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর এমন বক্তব্যে রিজভী আরো বলেন, আওয়ামী লীগ ভিত্তিহীন, কাল্পনিক ও অনর্গল মিথ্যা বলার যে একটি সেন্টার অব এক্সিলেন্স; সেটি আবারও প্রমাণ করলেন সেই সেন্টারের সদস্য পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

আওয়ামী লীগ নেতাদের ছেলে-মেয়েরাই বিদেশিদের বিয়ে করে বিদেশের নাগরিকত্ব গ্রহণ করেছেন, বিদেশে বিভিন্ন পদে অধিষ্ঠিত আছেন। কেউ আবার গর্বের সঙ্গে নিজেকে ব্রিটিশ বলতেও ভালোবাসেন বলে মন্তব্য করেন তিনি।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, আবুল খায়ের ভূঁইয়া, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সহ-দফতর সম্পাদক বেলাল আহমেদ, তাইফুর রহমান টিপু, নির্বাহী সদস্য আমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ