রাজনীতি

রাজনৈতিক আশ্রয়েই তারেক যুক্তরাজ্যে: ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাজনৈতিক আশ্রয়েই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুক্তরাজ্যে আছেন বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি।

মির্জা ফখরুল বলেন, ব্রিটিশ পররাষ্ট্র দপ্তরে সাময়িকভাবে তার পাসপোর্ট জমা দিয়েছেন তারেক।

দলটির পক্ষ থেকে প্রথমবারের মতো এ কথা স্বীকার করা হলো— একই সঙ্গে তারেক রহমান দেশের নাগরিকত্ব ছাড়েননি বলেও জানিয়েছে ফখরুল।

এ সময় তিনি অভিযোগ করেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও খালেদা জিয়ার মুক্তির আন্দোলনকে ব্যাহত করতেই সরকার তারেক রহমান ইস্যুতে অপপ্রচার চালাচ্ছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী তারেক রহমানের নাগরিকত্ব নিয়ে যে নথি প্রকাশ করেছেন তা রহস্যজনক বলেও সংবাদ সম্মেলনে উল্লেখ করেন তিনি।

তিনি আরো বলেন, তারেক রহমানকে নিয়ে সরকার যেভাবে বিভ্রান্তি ছড়াচ্ছে এতে করে জনগণের মধ্যে ক্ষোভের মাত্রা আরো বাড়বে।

সম্প্রতি লন্ডনে এক অনুষ্ঠানে শাহরিয়ার আলম বলেন, তারেক রহমান বাংলাদেশের নাগরিকত্ব বর্জন করেছেন— তিনি পাসপোর্ট জমা দিয়েছেন।

এ বক্তব্যের পর গতকাল লন্ডনে পলাতক তারেক রহমান প্রতিমন্ত্রী শাহরিয়ারকে আইনি নোটিশ পাঠান।

ওই নোটিশে প্রতিমন্ত্রীর বক্তব্য মিথ্যা, বানোয়াট বলে উল্লেখ করে ১০ দিনের মধ্যে শাহরিয়ার আলম জাতির কাছে বা তার কাছে ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে উল্লেখ করেন তারেকের আইনজীবী।

এরপর গতকাল বিকেলে ঢাকার গুলশানের বাসায় সংবাদ সম্মেলন করেন শাহরিয়ার আলম।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী-কন্যা তাদের পাসপোর্ট যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সমর্পণ করেছেন। সেখান থেকে ওই পাসপোর্ট লন্ডনে বাংলাদেশের দূতাবাসে পাঠানো হয়েছে। পাসপোর্টগুলো এখন বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে সেখানে রক্ষিত আছে।

শাহরিয়ার আলম বলেন, নোটিশ পেলে জবাবের বিষয়টি দেখা হবে।

শাহরিয়ার আলম বলেন, ২০০৮ সালে তারেক রহমান পাসপোর্টের মেয়াদ বাড়ানোর আবেদন করেন। তখন মেয়াদ বাড়িয়ে ২০১৩ সালের ডিসেম্বর পর্যন্ত করা হয়। এরপর তিনি আর মেয়াদ বাড়ানোর আবেদন করেননি। ২০১৪ সালের ২ জুন তিনি যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সপরিবারে পাসপোর্ট জমা দেন। সেখান থেকে তা বাংলাদেশের হাইকমিশনে আসে।

বলেন, বিএনপির কেউ দেখতে চাইলে বা আইনগতভাবে কেউ চাইলে এ ব্যাপারে পদক্ষেপ নেয়া হবে বলে জানান তিনি।

এ সংবাদ সম্মেলনের পরপরই তারেক রহমানের পাসপোর্ট এবং আবেদনের কপি ফেসবুকে পোস্ট করেন শাহরিয়ার আলম।

গতকাল বিভিন্ন সংবাদমাধ্যম সেগুলো নিয়ে তাদের প্রতিবেদনের সঙ্গে প্রকাশও করে। তবে এখন তার পেজে এসব আর দেখা যাচ্ছে না।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের নাগরিকত্ব ছেড়েছেন—লন্ডনে দেয়া পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের মিথ্যা বক্তব্যের জবাব চান দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সংবাদ সম্মেলনে রিজভী সমালোচনা করে বলেন, তারেক রহমান যদি পাসপোর্ট জমা দিয়ে থাকেন তাহলে সেটা দেখিয়ে প্রমাণ করুন নইলে মিথ্যা ও অবান্তর কথা বলার জন্য আইনি ব্যবস্থা নেয়া হবে।

সোমবার সকালে রাজধীনীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ