রাজনীতি

দেশের রাজনীতিতে বিদেশি শক্তির হস্তক্ষেপ আশা করি না: কাদের

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

দেশের রাজনীতিতে বিদেশি শক্তির হস্তক্ষেপ আশা করেন না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মঙ্গলবার আওয়ামী লীগের প্রতিনিধি দলের ভারত সফর শেষে বিকেলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের চামেলী হলে প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, পরিষ্কারভাবে একটা কথা বলতে চাই, আমাদের দেশের রাজনীতি নিয়ে আমাদের জনগণই সিদ্ধান্ত নেবে—কোনো বিদেশি শক্তি আমাদের রাজনীতিতে হস্তক্ষেপ করবে, এটা আশা করি না।

কাদের বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ উচ্চ পর্যায়ের রাজনৈতিক নেতাদের সঙ্গে আলোচনা হয়েছে বিজেপির নতুন কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শন করেছি। তাদের সাথে অত্যন্ত সুন্দর আলোচনা হয়েছে।

মোদিকে আমরা বলেছি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আপনি দুজনে মিলে সীমান্ত চুক্তি বাস্তবায়ন করেছেন— এতে আপনি ও আপনার সরকারের প্রতি ‘গুড উউল’ সৃষ্টি হয়েছে। তাই তিস্তার পানি বণ্টন চুক্তি বাস্তবায়ন করলে ‘ট্রিমেন্ডাস গুড ইউল’ সৃষ্টি হবে এটি একটি বাস্তবতা, এটাকে পাশ কাটিয়ে যাওয়া যাবে না বলেন কাদের।

আওয়ামী লীগের প্রতিনিধি দলের ভারত সফরে যেসব আলোচনা হয়েছে তা কয়েকদিনের মধ্যে সংবাদ সম্মেলন করে প্রকাশ করা হবে বলেও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ