রাজনীতি

না ফেরার দেশে বিএনপি নেতা এম শামসুল ইসলাম

এম শামসুল ইসলাম
এম শামসুল ইসলাম

সাবেক তথ্যমন্ত্রী ও বিএনপি নেতা এম শামসুল ইসলাম মারা গেছেন।

বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

তার একান্ত সচিব কামরুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, শ্বাসকষ্টসহ বার্ধক্যজনিত নানা জটিলতা নিয়ে গত ১৭ এপ্রিল থেকে হাসপাতালে ভর্তি ছিলেন এম শামসুল ইসলাম। তার বয়স হয়েছিল ৮৭ বছর।

তার একান্ত সচিব কামরুল হাসান জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় মাগরিবের নামাজের পর গুলশানের আজাদ মসজিদে এম শামসুল ইসলামের জানাজা হবে।

শুক্রবার সকাল ৯টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নিয়ে যাওয়া হবে সাবেক এই সাংসদকে। সেখানে জানাজা শেষে সকাল ১০টায় নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তার প্রতি শ্রদ্ধা জানাবেন দলের নেতাকর্মীরা।

নয়াপল্টনে আরেক দফা জানাজার পর দুপুরে এম শামসুল ইসলামের কফিন নিয়ে যাওয়া হবে মুন্সিগঞ্জে তার গ্রামের বাড়িতে।

মুন্সিগঞ্জ সদর থানার তিনসুড়িতে পারিবারিক কবরাস্থানে তাকে দাফন করা হবে বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।

২০১৫ সালের জুন মাসে এম শামসুল ইসলামের স্ত্রী আনোয়ার ইসলাম মারা যান। তারা দুই ছেলে এম সাইফুল ইসলাম ও মোনাদির ইসলামকে রেখে গেছেন।

বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য এম শামসুল ইসলাম জিয়াউর রহমানের শাসনামলে ইন্দোনেশিয়ার হাই কমিশনার ছিলেন। মুন্সিগঞ্জ-৩ আসন থেকে তিন বার তিনি সংসদ সদস্য হন।

১৯৯১-১৯৯৬ মেয়াদে খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি সরকারে বাণিজ্য, টেলি যোগাযোগ ও পরে তথ্যমন্ত্রীর দায়িত্ব পান এম শামসুল ইসলাম। ২০০১ সালে বিএনপি আবার ক্ষমতায় আসার পর প্রথমে ভূমি ও পরে তথ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

১৯৯৭ সালের শেষে দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য হওয়া এম শামসুল ইসলাম ২০১৪ সালে দলের কাউন্সিলের আগ পর্যন্ত ওই পদে ছিলেন। চার দলীয় জোট গঠনেরও তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে বিএনপি নেতারা জানান।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ