রাজনীতি

বিএনপি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে: ওবায়দুল

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

তারেক রহমানের পাসপোর্ট নিয়ে বিএনপির কূটকৌশল যখন ধরা পড়ে গেছে তখন দলটির নেতারা শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী শেরে বাংলা আবুল কাশেম ফজলুল হকের ৫৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিন নেতার মাজারে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা শেষে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, সত্য কখনো চাপা দিয়ে রাখা যায় না। ভারত সফরে নরেন্দ্র মোদির সঙ্গে আলোচনা হয়েছে দেশের স্বার্থ নিয়ে, নির্বাচন নিয়ে নয়। এদেশের কোনো কোনো দল বিদেশিদের কাছে ধর্না দেয় আর আওয়ামী লীগ দেশের স্বার্থ নিয়ে কথা বলে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পাসপোর্ট নিয়ে দলটির নেতারা একেক সময় একেক কথা বলে সত্যকে আড়াল করছেন বলেও অভিযোগ করেন তিনি।

পরে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, আওয়ামী লীগ নেতা আব্দুস সামাদ আজাদের ১৩তম মৃত্যুবার্ষিকীতে বনানী কবরস্থানে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। শ্রদ্ধা জানান দলের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ