রাজনীতি

নির্বাচনের বাইরে রাখতেই সুচিকিৎসা দেয়া হচ্ছে না খালেদাকে

খালেদা জিয়া
খালেদা জিয়া

ষড়যন্ত্রের নীলনকশা বাস্তবায়নে খালেদা জিয়াকে অসুস্থ রেখে নির্বাচনের বাইরে রাখতে চাইছে সরকার-যে কারণে তাকে সুচিকিৎসা দেয়া হচ্ছে না-এ অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

দিনকে দিন তার স্বাস্থ্যের অবনতি হচ্ছে—এ কথা উল্লেখ করে সংবাদ সম্মেলনে ফখরুল উদ্বেগ প্রকাশ করেন।

খালেদা জিয়ার স্বাস্থ্যগত অনাকাঙ্খিত কিছু ঘটে গেলে তার দায়ভার সরকারকে নিতে হবে বলেও এ সময় হুঁশিয়ারি দেন তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত খালেদা জিয়ার চিকিৎসকরা আশংকা করেছেন- এখনই সুচিকিৎসা না হলে প্যারালাইসড, অন্ধত্ববরণসহ খালেদা জিয়ার জীবনাবসানও ঘটতে পারে।

বেশ ক'দিন ধরেই কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ক্রমাগত গুরুতর অসুস্থ হয়ে পড়ছেন বলে উদ্বেগ প্রকাশ করে আসছেন দলের নেতারা। তারা অভিযোগ করছেন- সরকার তাকে (খালেদা জিয়াকে) সুচিকিৎসা থেকে বঞ্চিত করছেন।

এরই ধারাবাহিকতায় শনিবার নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর খালেদা জিয়ার অসুস্থতার কথা তুলে ধরার পাশাপাশি তার ব্যক্তিগত চিকিৎসকদেরও উপস্থিত করেন।

খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত ফাইল প্রধানমন্ত্রীর দপ্তরে পড়ে আছে—এ তথ্য জানিয়ে মির্জা ফখরুল অভিযোগ করেন, নেত্রীকে নির্বাচনের বাইরে রাখতেই সরকার ইচ্ছাকৃতভাবে তাকে অসুস্থ রাখার ষড়যন্ত্র করছে।

বিএনপি চেয়ারপারসনের পছন্দমত হাসপাতালে চিকিৎসার দাবি জানিয়ে বিএনপি মহাসচিব হুঁশিয়ারি দেন-তার কিছু হলে এর দায়ভার সরকারকে নিতে হবে।

সংবাদ সম্মলেন বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান প্রশ্ন তুলেন-স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজি প্রিজন আশ্বাস দেয়ার পরও কেন এখন পর্যন্ত তার সুচিকিৎসার ব্যবস্থা হচ্ছে না।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ