বিএনপি চেয়ারপারসান খালেদা জিয়ার চিকিৎসা কারাবিধি অনুয়ায়ী হবে— এখানে সরকার বা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের সুযোগ নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
রোববার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপারেজয় বাংলার পাদদেশে ছাত্রলীগের সম্মেলন উদ্ধোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জেল ও জনগণের রাজনীতি ভয় পান—এ অভিযোগ করে কাদের বলেন, এ কারণেই দেশে না ফিরে লন্ডনে বসে রাজনীতির নামে বড় বড় কথা বলেন।
ওবায়াদুল কাদের বলেন, বাংলাদেশের জনগণ অনেক আগেই পলাতক আসামির রাজনীতি প্রত্যাখ্যান করেছে তাকে তারা কখনোই মেনে নেবে না।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: