রাজনীতি

সিন্ডিকেট-পকেট কমিটি দিয়ে ছাত্রলীগ চলবে না: কাদের

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

কোনো সিন্ডিকেট ও পকেট কমিটি দিয়ে ছাত্রলীগ চলবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বার্ষিক সম্মেলনে এ কথা বলেন কাদের।

এ সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অসুস্থ হলে চিকিৎসকদের পরামর্শ ও জেলকোড অনুযায়ী কারা কর্তৃপক্ষ চিকিৎসার ব্যবস্থা করবে এ কথা উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী বা সরকারের করার কিছু নেই।

বিএনপি নেত্রীর অসুস্থতা নিয়ে জাতীয়তাবাদী চিকিৎসকদের সার্টিফিকেট নিয়েও সন্দেহ প্রকাশ করেন তিনি।

লন্ডনে রাজনৈতিক আশ্রয় নেয়া দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে এ দেশের মানুষ গ্রহণ করবে না বলেও মন্তব্য করেন তিনি।

আগামী ১১ ও ১২ মে কেন্দ্রীয় ছাত্রলীগের ২৯তম বার্ষিক সম্মেলনকে সামনে রেখে রোববার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি মিলনায়তনে হয় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বার্ষিক সম্মেলন।

তার বক্তব্যে চলমান রাজনৈতিক পরিস্থিতি, কোটা সংস্কার আন্দোলন, বিএনপি রাজনৈতিক তৎপরতাসহ নানা বিষয় উঠে আসে।

কাদের অভিযোগ করেন, কোটা সংস্কার আন্দোলনে ষড়যন্ত্র করে ব্যর্থ হয়ে বিএনপি মিথ্যাচার করছে।

দলের চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে তারা রাজনীতি করছেন বলে জানান তিনি।

লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানেরও সমালোচনা করেন তিনি।

তিনি অভিযোগ করেন, আন্দোলনের কষ্ট ও কারাভোগের ভয়ে বিদেশে পলাতক থেকে দেশের রাজনীতিতে ষড়যন্ত্র করছেন তারেক রহমান।

আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগের আগামী নেতৃত্বে সিন্ডিকেট কিংবা পকেট কমিটি নয় সৎ, সাহসী, মেধাবী ও চরিত্রবানদের জায়গা হবে বলে জানান তিনি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ