সোহরাওর্দী উদ্যানে সমাবেশের অনুমতি না দেয়া সরকারের স্বৈরাচারি আচরণ— বলে আখ্যা দেন শ্রমিক দলের সাবেক সভাপতি ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
মঙ্গলবার নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে শ্রমিক দল আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
এ ঘটনায় আর্ন্তজাতিকভাবেও সরকারকে জবাবদিহী করতে হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
নজরুল ইসলাম খান বলেন, আর্ন্তজাতিক এই দিবসটি শুধু বিএনপিকেই পালন না করতে না দেয়ায় আর্ন্তজাতিকভাবেও সরকারকে জবাবদিহী করতে হবে। দেশকে পুলিশি রাষ্ট্রে পরিণত করা হয়েছে।
এদিকে, শ্রমিক দিবসে অন্ততপক্ষে র্যা লি করতে না দেওয়ায় সরকারের নানা সমালোচনা করেন বিএনপি নেতারা।
আর শ্রমিক দিবসে র্যা লি করলে তার পরিণতি ভাল হবে না বলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ হুমকি দিয়েছে বলেও অভিযোগ করেন শ্রমিক নেতারা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: