রাজনীতি

নির্বাচনে জাপা সহযোগিতা নিয়ে ক্ষমতায় যাবে: এরশাদ

এরশাদ
এরশাদ

আগামী নির্বাচনেও জাতীয় পার্টির (জাপা) সহযোগিতা নিয়ে ক্ষমতায় যাবে— আওয়ামী লীগ নেতাদের এমন আশা করা ঠিক নয় বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। মহান মে দিবস উপলক্ষে মঙ্গলবার বিকেলে রাজধানীর কাকরাইলে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

এরশাদ বলেন, জাতীয় পার্টি এবার এককভাবে ক্ষমতায় যাবে। এরশাদের মতে দেশের মানুষের নিরাপত্তার পাশাপাশি রোহিঙ্গা সংকট নিরসনে আওয়ামী লীগ সরকার ব্যর্থ।

আর জাপা সিনিয়র কো চেয়ারম্যান বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদ দেশের শ্রমিকদের সর্বনিম্ন বেতন ২৫ হাজার করার দাবি জানিয়েছেন।

জাপা চেয়ারম্যানকে নিয়ে আওয়ামী নেতাদের সমালোচনার জবাবে তিনি বলেন, জাতীয় পার্টির কারণেই আওয়ামী লীগ ক্ষমতায়। ভবিষ্যতে এমনটি হবে না বলেও জানান তিনি।

আগামী নির্বাচনের জন্য দলের নেতা কর্মীদের প্রস্তুত হবার আহ্বান জানিয়েছেন জাপা চেয়ারম্যান।

এতে দলটির প্রেসিডিয়াম সদস্যসহ শীর্ষ নেতারা বক্তব্য রাখেন। দেশে শ্রমিকদের অধিকার রক্ষায় জাতীয় পার্টি সরকারের ভূমিকা তুলে ধরেন তারা। আগামীতেও শ্রমিকদের অধিকার বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করেন। নেতারা শ্রমিকদের মজুরি বাড়ানোর আহ্বান জানান।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ