রাজনীতি

আবারো সংলাপে বসার আহ্বান ফখরুলের

মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

চলমান রাজনৈতিক সংকট মোকাবেলায় সরকারকে সংলাপে বসার আহবান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আবারো তিনি হুঁশিয়ারি দেন সহায়ক সরকারের বিষয়টি নিষ্পত্তি না করে কোনো নির্বাচনই জনগণ মেনে নেবে না।

এছাড়া সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশন দিয়ে আসন্ন দুই সিটি নির্বাচন আদৌ সুষ্ঠু হবে কি না তা নিয়েও সংশয় প্রকাশ করেন মির্জা ফখরুল।

বৃহস্পতিবার রাজধানীতে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনায় এ কথা বলেন তিনি।

বিএনপি মহাসচিব অভিযোগ করেন, সরকার মুখে গণতন্ত্রের কথা বলে জনগণের সঙ্গে প্রতারণা করছে।

সরকারের পছন্দের নির্বাচন কমিশন দিয়ে আসন্ন দুই সিটি নির্বাচন আদৌ সুষ্ঠু হবে কি-না এ নিয়ে প্রশ্নও তোলেন তিনি।

আগামী নির্বাচনে সহায়ক সরকার ব্যবস্থাসহ চলমান সব সংকট সমাধানে সরকারকে সংলাপে বসার আহবানও জানান মির্জা ফখরুল।

একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দেন ২০১৪ সালের মত আরেকটি নির্বাচন এদেশে হতে দেয়া হবে না।

বিএনপিকে নির্বাচনে আনা সরকারের দায়িত্ব নয়— প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন বক্তব্যেরও সমালোচনা করেন তিনি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ