ক্ষমতাসীনরা যাতে সহজেই জিতে যায় সেভাবেই নির্বাচনী এলাকার সীমানা পুনঃনির্ধারণ করেছে নির্বাচন কমিশন্ ইসি- এ অভিযোগ এনে নির্বাচন কমিশনের পুর্নগঠনের দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।
একই সঙ্গে কমিশনের এই সীমানা নির্ধারণ প্রত্যাখ্যানও করেন তিনি।
শনিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এদিকে, বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, দুই সিটি নির্বাচনে ক্ষমতসীনদের সমর্থন পুষ্ট পুলিশ কর্মকর্তারা প্রভাব বিস্তার করছে।
জাতীয় প্রেসক্লাবে ব্যারিস্টার মওদুদ বর্তমান নির্বাচন কমিশনকে সরকারের আজ্ঞাবহ আখ্যা দিয়ে এই কমিশন দিয়ে কখনোই সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয় বলে মন্তব্য করেন।
এ সময় তিনি অভিযোগ করেন, আগামী সংসদ নির্বাচনে ক্ষমতাসীনরা যাতে বেশি ভোট পায় সেভাবেই পক্ষপাতদুষ্টু হয়ে নির্বাচন কমিশন নির্বাচনী এলাকার সীমানা পুনঃনির্ধারণ করেছে।
কমিশনের এই সীমানা নির্ধারণকে প্রত্যাখ্যানের পাশাপাশি নির্বাচন কমিশনের পুনর্গঠনের দাবিও জানান তিনি।
এর আগে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন সরকারের পৃষ্টপোষক এমন পুলিশ কর্মকর্তারা আসন্ন দুই সিটি নির্বাচনে বিনা কারণে বিএনপি নেতা-কর্মীদের গ্রেপ্তার করছে।
সরকারের মদতপুষ্ট হয়েই রাঙামাটিতে দুর্বৃত্তরা হত্যাকাণ্ড চালিয়েছে বলও মন্তব্য করেন তিনি।