পার্বত্য চট্টগ্রামের হত্যাকাণ্ডের ঘটনা আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীই ঘটিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা।
নেতারা বলেন, তারাই সন্ত্রাসী কর্মকাণ্ড করে তা ধামাচাপা দিতে বিএনপির ওপর দোষ চাপাচ্ছে।
বিএনপি চেয়ারপারসনের মুক্তি ও তার সুচিকিৎসার দাবিতে সোমবার সারাদেশে সমাবেশের ঘোষণা দিয়েছে দলটি।
রোববার রাজধানীর আলদা দুটি অনুষ্ঠানে এসব কথা বলেন নেতারা।
বিএনপির চেয়ারপারসনের মুক্তির দাবিতে রোববার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।
এতে দলের স্থায়ী কমিটির সদস্যে নজরুল ইসলাম খান অভিযোগ করেন, সুষ্ঠু নির্বাচন যাতে না হয় সেজন্যই সরকার খালেদা জিয়ার মুক্তি নিয়ে টালবাহানা করছে।
এদিকে, নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, পার্বত্য চট্টগ্রামের হত্যাকাণ্ডের ঘটনায় বিএনপিকে জড়িয়ে দলের ভাবমূর্তি নষ্ট করতে ষড়যন্ত্র করছে সরকার।
পরে বিএনপি নেত্রীর মুক্তি ও তার সুচিকিৎসার দাবিতে সোমবার সারাদেশে সমাবেশের ঘোষণা দেয়া হয় সংবাদ সম্মেলনে।