রাজনীতি

শিগগিরই দেশের অর্থনীতি মুখ থুবড়ে পড়বে: মির্জা ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ব্যাংকিং খাতে যেভাবে দুর্নীতি হচ্ছে তাতে করে শিগগিরই দেশের অর্থনীতি মুখ থুবড়ে পড়বে বলে আংশকা করছে বিএনপি—বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার বিকেলে গুলশানে ব্যাংকিং খাতের বিভিন্ন দুর্নীতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ব্যাংকিং খাতের বিপুল পরিমাণ অর্থের এই দুর্নীতির জন্য বর্তমান সরকারকে দায়ী করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা ও রাজনৈতিক কারণেই ব্যাংক খাতের এ পরিণতি।

বিগত বছরগুলোতে ব্যাংকিং সেক্টরের লাখ লাখ কোটি টাকার দুর্নীতির একটা বড় ফিরিস্তি উপস্থাপন করেন দলের এ মহাসচিব।

তিনি আরো বলেন, হলমার্ক কেলাঙ্কারি, কেন্দ্রীয় ব্যাংক থেকে শত শত কোটি টাকা লুটসহ ব্যাংকিং খাতে হাজার হাজার কোটি টাকার ঋণ খেলাপের জন্য সরকারকেই দায়ী।

এর জন্য একদিন সরকারকে জবাবদিহি করতে হবে বলেও হুঁশিয়ারি দেন মির্জা ফখরুল। সরকার দলীয় নেতাদের খুশি করতেই ব্যাংকিং খাতের এই পরিণতি বলেও অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত বিএনপির শীর্ষ নেতারা বলেন, ভোটারবিহীন নির্বাচনে আসা এই সরকারের কোন জবাবদিহিতা নেই বলেই ব্যাংকিং খাত আজ ধ্বংসের দ্বারপ্রান্তে।

ব্যাংকিং খাতের দুরাবস্থা থেকে উত্তরণের জন্য বিএনপির পক্ষ থেকে করণীয় বিভিন্ন প্রস্তাব পরবর্তিতে দেওয়া হবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ