কৃষক যখন তাদের উৎপদিত পণ্যের ন্যায্যমূল্য পাচ্ছে না—অর্থনীতি যখন স্থবির তখন স্যাটেলাইট নিয়ে মাতামাতি করছে সরকার বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ডক্টরস অ্যাসোসিয়েশ অব বাংলাদেশ ড্যাব আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
স্যাটেলাইট উৎক্ষেপণ নিয়ে সরকারের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, দেশের মানুষের যখন মৌলিক অধিকার নেই তখন সরকার স্যাটেলাইট ওড়াচ্ছে।
এ সময় তিনি আরো অভিযোগ করেন, সরকার পুলিশ দিয়ে খুলনা সিটি নির্বাচনে প্রভাব বিস্তার করছে।
এদিকে, নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে খালেদা জিয়ার জামিন প্রশ্নে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশের আগের দিন সোমবার ঢাকাসহ সারাদেশে বিএনপির বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেন দলের বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: