নির্বাচনের আগে জনসম্মুখে ভারত বিরোধীতা করা আর অন্তরালে ভারতের পদলেহন করাই হলো বিএনপির রাজনীতি—এ মন্তব্য করেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ।
সোমবার সকাল আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভির ভারতের সঙ্গে সরকারের গোপন সামরিক চুক্তির অভিযোগের জবাবে হাছান মাহমুদ বলেন, ভারতের সঙ্গে এ বিষয়ে কোনো এমওইউ আর চুক্তি কোনোটাই হয়নি।
তিনি আরো বলেন, গত ৭ ও ৮ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গত বছরের ভারত সফরের সময় করা কয়েকটি এমওইউ আলোকে কর্মকর্তা পর্যায়ে গাইডলাইন নির্ধারণ করা হয়েছে মাত্র। যে নেতা এমওইউ আর চুক্তির পার্থক্য বোঝে না তার কোনো দলের দায়িত্বশীল পদে থাকা উচিত না।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: