রাজনীতি

যে কোনো পরিস্থিতিতে খুলনা সিটি নির্বাচনে বিএনপি থাকবে

রুহুল কবির রিজভী
রুহুল কবির রিজভী

যে কোনো পরিস্থিতিতে খুলনা সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি অংশ নেবে বলে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এখনো সেখানে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই বলে অভিযোগ করেন তিনি।

সোমবার সকালে রাজধানীর দুটি আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন রিজভী।

এ সময় তিনি আরো অভিযোগ করেন, খুলনা সিটিতে নির্বাচনে সুষ্ঠু পরিবেশ সৃষ্টিতে নির্বাচন কমিশন সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।

সেখানে দলীয় নেতাকর্মীদের ধরপাকড় চলছে— তবে এরপরেও সেখানে নির্বাচনের মাঠে থাকবে বিএনপি বলে জানান রিজভী।

তিনি হুঁশিয়ারি দেন, আইনী প্রক্রিয়ায় নয় আন্দোলন করেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্ত করা হবে।

এদিকে, সকালে জাতীয় প্রেসক্লাবে এক প্রতিবাদ সভায় দলের স্থায়ী কমিটির সদস্য ড, খন্দকার মোশাররফ হোসেন বলেন, মঙ্গলবার আপিল বিভাগ খালেদা জিয়াকে জামিন দিলেও সরকার তাকে মুক্তি দেবে কিনা, তা নিয়ে শংকা রয়েছে। তাই গণ আন্দোলন ছাড়া আইনি প্রক্রিয়ায় তাকে মুক্ত করা সম্ভব নয়।

আর প্রেসক্লাবে আয়োজিত আরেক অনুষ্ঠানে বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বঙ্গবন্ধু স্যাটেলাইট নিয়ে সরকারের মাতামাতি এখন তামাশায় পরিনত হয়েছে। অভিযোগ করেন, নিজেদের লুটপাট ধামাচাপা দিতেই এতো উচ্ছাস করছে তারা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ