আগের তিনটি সিটি নির্বাচনের মতোই খুলনা সিটি করপোরেশন নির্বাচন গ্রহণযোগ্য হবে বলে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ফলাফল ঘোষণার আগ পর্যন্ত অভিযোগ করা বিএনপির স্বভাবের দোষ।
সোমবার বিকেলে রাজধানীর ধানমন্ডিতে দলের কার্যালয়ে মহিলা আইনজীবীর সভায় তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের অভিযোগ করে আরো বলেন, অতীতে তিনটি সিটি নির্বাচন সুষ্ঠু হলেও বিএনপি এ নিয়ে বিস্তর অভিযোগ করেছে। গণতান্ত্রিক নির্বাচনী ব্যবস্থায় জয়-পরাজয় আছে। তবে বিএনপি গণতন্ত্র বিশ্বাস করে না বলে তারা পরাজয়ও মানতে চায় না।
আওয়ামী লীগের সব গুন বিএনপিকে দিয়ে দিলেই তারা খুশি হয় বলে মন্তব্য করেন তিনি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: