রাজনীতি

ভোট ডাকাতির চূড়ান্ত রুপ প্রকাশ করেছে আ’লীগ: মঞ্জু

নজরুল ইসলাম মঞ্জু
নজরুল ইসলাম মঞ্জু

আওয়ামী লীগ যেটা করেছে সেটা জাতির কাছে লজ্জাজনক –এ কথা জানিয়ে নজরুল ইসলাম মঞ্জু বলেন, কিভাবে ভোট ডাকাতি করা যায় সেটা আবার প্রমাণ করেছে তারা।

খুলনা সিটি করপোরেশন- কেসিসি নির্বাচন শেষে বুধকার সকাল সাড়ে ১০টার দিকে বিএনপির মহানগর কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন নির্বাচনে পরাজিত প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু।

এ নির্বাচন কমিশনের অধীনে কখনও সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব নয় –এ কথা উল্লেখ করে সংবাদ সম্মেলনে তিনি বলেন, এ কমিশনে আমরা একাধিকবার বিভিন্ন অভিযোগ দিয়েও কোনো সুরাহা পাইনি।

এ সময় তিনি আরও বলেন, কেন্দ্র কেন্দ্র থেকে পোলিং এজেন্ট বের করে দেয়া, নিজেদের প্রার্থীর বেলটে সিল মারা, দলীয় নেতাকর্মীদের গ্রেপ্তার, বাড়ি বাড়ি যেয়ে হয়রানিসহ প্রশাসনে নানামুখি কর্মকাণ্ড যার কোনটির একটিও গণতান্ত্রিক দেশে হতে পারে না।

এ সরকার একটি ফ্যাসিবাদী সরকার বলেনও তিনি আখ্যায়িত করেন।

সংবাদ সম্মেলনের বিএনপির নেতাকর্মীরা ছাড়াও বিশ দলীয় জোটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ