রাজনীতি

এ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: ফখরুল

মির্জা ফখরুল ইসলাম
মির্জা ফখরুল ইসলাম

খুলনা সিটি নির্বাচনের ব্যাপক অনিয়মেই প্রমাণ হয়েছে এ সরকারের অধীনে কোনো নির্বাচনই সুষ্ঠু হবে না— এ মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একইসঙ্গে প্রধান নির্বাচন কমিশানারকে সরকারের আজ্ঞাবহ আখ্যা দিয়ে তার পদত্যাগের পাশাপাশি নির্বাচন কমিশন পুর্ণগঠনের দাবিও জানিয়েছন তিনি।

বৃহস্পতিবার নয়াপল্টনে যৌথসভা শেষে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে ১০ দিনের কর্মসূচিও ঘোষণা শেষে তিনি এ কথা বলেন।

খালেদা জিয়াকে রাজনীতি থেকে বাইরে রাখতেই সরকার তার প্রতি অমানবিক আচরণ করছে বলেও সমালোচনা করেছেন মির্জা ফখরুল।

খুলনা সিটি নির্বাচনে নজীরবিহীন অনিয়মের কথা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, এই সরকারের অধীনে কোন নির্বাচনই সুষ্ঠু হবে না।

সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে আজ্ঞাবাহ প্রধান নির্বাচন কমিশনার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে উল্লেখ করে পুরো নির্বাচন কমিশনের পুর্ণগঠনের দাবিও জানান তিনি।

খালেদা জিয়ার অসুস্থ্যতায় উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে তার মুক্তিও চান বিএনপির এ মহাসচিব।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ