আদালত থেকে জামিনের পরও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি না পাওয়াটা নজিরবিহীন- সরকারের দুরভিসন্ধি তাকে নির্বাচনের বাইরে রাখা—এ মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার নয়াপল্টনের ভাসানী হলে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
খালেদা জিয়ার মুক্তির প্রশ্নে দলের ব্যর্থতার কথা স্বীকার করেন মির্জা ফখরুল বলেন, বিএনপি নেত্রীর মুক্তির প্রশ্নে সরকারের আসল রুপ বের হয়েছে।
খালেদা জিয়া রাজনীতির মাঠে থাকলে আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের নিশ্চিত পরাজয় জেনেই তাকে কারাবন্দী করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
এদিকে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যরিস্টার মওদুদ আহমদ বলেন, খুলনা সিটি নির্বাচনের পরিস্থিতি দেখে গাজীপুরসহ আগামী যেকোন নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে কি-না তা নতুন করে ভাবতে হবে।
তিনি আরো অভিযোগ, খালেদা জিয়ার মুক্তি বিষয় এখন আদালত নয়, সরকারের হাতে চলে গেছে। খুলনা সিটি নির্বাচনের পর গাজীপুরসহ সব নির্বাচনে অংশগ্রহণের প্রশ্নে বিএনপিকে নতুন করে ভাবতে হবে।
বিএনপি চেয়ারপারসনকে বাদ দিয়ে নির্বাচনের ষড়যন্ত্র বাস্তবায়ন করতেই তার মুক্তির বিষয়টি এখন সরকার নিয়ন্ত্রণ করছে বলেও অভিযোগ করেন ব্যারিস্টার মওদুদ।
খালেদা জিয়াকে মুক্তির জন্য শান্তিপূর্ণ আন্দোলন বাদ দিয়ে ঈদের পরে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তিনি।