রাজনীতি

পায়ের ব্যথায় হাঁটতে পারছেন না খালেদা জিয়া: রিজভী

রুহুল কবির রিজভী
রুহুল কবির রিজভী

পায়ের ব্যথায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া হাঁটতে পারছেন না—বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, কারাগারে দেশনেত্রী গুরুতর অসুস্থ— দিন দিন তার অবস্থার অবনতি হচ্ছে। খালেদা জিয়ার হাত ও পায়ের ব্যথায় প্রচণ্ড কষ্ট পাচ্ছেন- ব্যথায় হাঁটতে পারছেন না। ঠিকমতো ঘুমাতে পারছেন না তিনি।

সর্বোচ্চ আদালত থেকে জামিন দেয়ার পরও কিভাবে একজন বয়স্ক নেত্রীকে কারাগারে আটকে রেখে কষ্ট দেয়া হচ্ছে তা দেশবাসী প্রত্যক্ষ করছে— উল্লেখ করে তিনি বলেন, তিলে তিলে শেষ করে দিতেই শেখ হাসিনার নির্দেশে জামিনযোগ্য মামলায় তাকে জামিন দেয়া হচ্ছে না। বরং নতুন নতুন জামিনযোগ্য মামলায় খালেদা জিয়াকে আটকানো হচ্ছে- যা সম্পূর্ণ অন্যায় ও ন্যায় বিচারের পরিপন্থী।

রিজভী আরো বলেন, প্রধানমন্ত্রী প্রায় নিজের কৃতিত্বের কথা বর্ণনা করেন। তার কৃতিত্বের মধ্যে অন্যতম হলো, রমজানে দেশব্যাপী নিত্য প্রয়োজনীয় পণ্যের সীমাহীন মূল্য বৃদ্ধিতে মানুষকে দিশেহারা করা। বাজার নিয়ন্ত্রণে ১২টি সংস্থাকে নাকি সরকার নিয়োগ দিয়েছে। ক্ষমতাসীন সিন্ডিকেটের জন্য তারা বাজার নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ।

এছাড়াও ঢাকা শহরে অধিকাংশ সময় ও প্রান্তিক এলাকাগুলোয় গ্যাস থাকেই না বলেও জানান বিএনপির এ সিনিয়র যুগ্ম মহাসচিব।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ