রাজনীতি

কাদেরের মন্তব্যে, একতরফা নির্বাচনের ইঙ্গিত: রিজভী

রুহুল কবীর রিজভী
রুহুল কবীর রিজভী

বিএনপি নির্বাচনে না আসলেও যথাসময়ে নির্বাচন হবে— আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন মন্তব্যের সমালোচনা করেছেন বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবীর রিজভী।

তিনি বলেন, তার এমন কথা সরকারের একতরফা নির্বাচন আকাঙ্খারই বহিঃপ্রকাশ।

রোববার সকালে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, খালেদা জিয়াকে ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না তার মুক্তিই এখন দলের প্রধান ইশতেহার।

নির্বাচন নিয়ে সব ষড়যন্ত্র প্রতিহত করা হবে বলেও হুঁশিয়ারি দেন রিজভী।

ঈদের আগে রাজধানীসহ দূরপল্লার রাস্তা সংস্কারের নামে ক্ষমতাসীনদের পকেট ভারী করার ব্যবস্থা করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

রিজভী আরো বলেন, রমজানে লোডশেডিংয়ের পাশাপাশি গ্যাস সংকট এখন চরমে পৌঁছেছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ