মাদকবিরোধী অভিযানের নামে সরকার বিরোধী পক্ষকে দমন করছে—এ অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, জনগণকে আতংকিত করতেই সরকার এ পথ বেছে নিয়েছে।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে খালেদা জিয়ার মুক্তির দাবিতে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মোশাররফ হোসেন বলেন, আগামী নির্বাচনে স্বার্থ হাসিলের জন্যই সরকার বিচারবর্হিভুত হত্যা কাণ্ড চালাচ্ছে।
বিএনপি চেয়ারপারসনকে বাইরে রেখে ক্ষমতাসীনরা একতরফা নির্বাচনের পায়তারা করছে উল্লেখ করে এই ষড়যন্ত্র কঠোর হাতে প্রতিহত করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
গণঅভ্যূত্থানের মাধ্যমেই এ সরকারের পতন ঘটবে বলেও মন্তব্য করেন খন্দকার মোশাররফ।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: