দেশের সার্বভৌমত্ব বিকিয়ে দিয়ে ক্ষমতায় টিকে থাকতেই সরকার ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখছে—এ অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবীর রিজভী।
বৃহস্পতিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
রুহুল কবীর রিজভী বলেন, ভারতের সঙ্গে একতরফাভাবে সরকার বিভিন্ন চুক্তি করলেও তিস্তা চুক্তির ব্যাপারে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। মাদক বিরোধী অভিযানের নামে বিরোধী পক্ষকে দমন করছে।
তিনি আরো বলেন, আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতেই সরকার এ অভিযান চালাচ্ছে।
বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চালিয়ে সরকার মানবাধিকার লঙ্ঘণ করছে বলেও সমালোচনা করেন বিএনপির এ নেতা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: