সরকারের মাদকবিরোধী অভিযান রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার সন্ধ্যায় গুলশানে জাতীয় পার্টির ইফতার অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়া গণতন্ত্রের সঙ্গে আপোস করেনি বলেই তাকে কারাবন্দী করা হয়েছে। খালেদা জিয়াকে নির্বাচনের বাইরে রাখা সরকারের অলীক চিন্তা ছাড়া আর কিছু নয়। গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটানো হবে।
তিস্তার পানি নিয়ে কোন পদক্ষেপ না নিয়ে কিসের ভারত সফর করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন প্রশ্নও করেন ফখরুল।
তিনি বলেন, বর্তমান নির্বাচন কমিশন দিয়ে জাতীয় নির্বাচন সুষ্ঠু হতে পারে না।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: