আওয়ামী লীগ সরকার দিয়ে তিস্তাচুক্তি হবে না—এর জন্য জনগণের সরকার প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন।
শনিবার প্রেসক্লাবে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে তিনি বলেন, প্রধানমন্ত্রীর বার বার ভারত সফর নিয়ে জনগণের মধ্যে গুঞ্জন আছে।
চলমান মাদকবিরোধী অভিযান প্রসঙ্গে খন্দকার মোশাররফ বলেন, সরকারের মদতপুষ্ট মাদকের গডফাদারকে ধামাচাপা দিতেই এই অভিযান চালাচ্ছে সরকার।
রাষ্ট্রের সকল স্তম্ভ সরকার ধ্বংস করে দিয়েছে বলেও অভিযোগ করেন বিএনপির এ নেতা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: