মাদকবিরোধী অভিযানের নামে সরকার দেশটাকে মৃত্যু উপত্যকা বানিয়েছে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।
শনিবার সকালে আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে সামনে আয়োজিত মানববন্ধনে তিনি এ কথা বলেন।
মাহমুদুর রহমান আরো বলেন, গুম-খুনের এই মহোৎসব বন্ধে সকল রাজনৈতিক দলকে এগিয়ে আসতে হবে। নির্বাচনের নামে প্রহসন চলছে উল্লেখ করে তা রুখতে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বানও জানান মান্না।
মানববন্ধনে বিভিন্ন সময় নিখোঁজ ব্যক্তিদের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: