মাদকের নামে পাখির মত মানুষ মারছে সরকার বলে এ মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
প্রয়াত রাষ্ট্রপতি- বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৭তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত এক আলোচনায় অংশ নিয়ে দলের মহাসচিবসহ শীর্ষ নেতারা তাদের বক্তব্য তুলে ধরেন।
নতুন করে শপথ নিতে হবে সরকার পতনে ঐক্যবদ্ধ হতে হবে –এ কথা উল্লেখ করে ফখরুল বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ছাড়া এদেশে কোনো নির্বাচন হতে দেয়া হবে না।
বিএনপি প্রতিষ্ঠা জিয়াউর রহমানকে ছোট করা হচ্ছে— গণতন্ত্রকে প্রথম ধ্বংস করেছিল আওয়ামী লীগ বলে জানান তিনি।
এ সময় মির্জা ফখরুল দাবি করেন নির্বাচনকালীন সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে, সংসদ ভেঙে দিতে হবে, নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে, নির্বাচনের আগে সেনা মোতায়েনের ঘোষণা দিতে হবে।
একই অনুষ্ঠানে বিশদলীয় জোটের সঙ্গে আরো রাজনৈতিক দল সম্পৃক্ত করতে হবে আর জাতীয় ঐক্য ছাড়া গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব না বলে অভিমত ব্যক্ত করেন মওদুদ আহমদ।
তিনি বলেন, জাতীয় ঐক্যের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে সরকারকে বাধ্য করতে হবে।
আইন আদালতের মাধ্যমে নয় এই সরকারের পতনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করা হবে জানান ড. খন্দকার মোশাররফ হোসেন।