বিএনপি প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকীতে বিভিন্ন কর্মসূচিতে বাধা দেয়া হয়েছে এ অভিযোগ করেছেন দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
এ সময় রিজভী বলেন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডে গডফাদাররা সরকারের ছত্রছায়ায় বেঁচে যাচ্ছে।
বিএনপি আর বসে থাকবে না— দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে এ কথা জানিয়ে রিজভী বলেন, ন্যায় বিচারের শত্রু সরকার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন নিয়ে ছিনিমিনি খেলছে।
খালেদা জিয়ার জামিন নিয়ে স্বয়ং প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ রয়েছে যে কারণে তার জামিন বার বার পেছানো হচ্ছে বলে জানান তিনি।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: