উচ্চ আদালতে নানা কৌশল করে সরকার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন বিলম্বিত করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার রাজধানীর নয়াপল্টনে ভাসানী হলে আয়োজিত অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, নানা কৌশলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন বিলম্বিত করা হচ্ছে। বিএনপিকে নির্বাচন থেকে বাইরে রাখতেই এই ষড়যন্ত্র।
বিএনপির আর এখন হারাবার কিছু নেই জানিয়ে এ সরকারের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলার আহ্বানও জানান মির্জা ফখরুল।
এদিকে, জাতীয় প্রেসক্লাবে আয়োজিত আরেক অনুষ্ঠানে দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, খালেদা জিয়ার মুক্তির একমাত্র পথ এখন রাজপথে গণআন্দোলন।
আগামী দিনে বিএনপির মুল লক্ষ্যগুলোও তুলেন ধরে মওদুদ আহমদ বলেন, খালেদা জিয়ার জামিন এখন সরকারের হাতে চলে গিয়েছে তাই তার মুক্তির এক মাত্র পথ হচ্ছে রাজপথে গণআন্দোলন।
এ সময় প্রধানমন্ত্রীর সাম্প্রতিক ভারত সফরেরও সমালোচনা করেন ব্যারিস্টার মওদুদ।