সরকার পরিবর্তনে উপযুক্ত সময়েই কঠোর আন্দোলনের কর্মসূচি দেয়া হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।
কঠিন আন্দোলনেই এ সরকারের পতন ঘটনা হবে—এ কথা উল্লেখ করে সব রাজনৈতিক শক্তিকে একত্রিত হওয়ার আহ্বান জানান তিনি।
শনিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত আলোচনায় দলের অন্যান্য নেতারা হুঁশিয়ারি দেন, সকল বাধা উপেক্ষা করেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্ত করা হবে।
জাতীয় প্রেসক্লাবে দুপুরে ‘বিনা বিচারে হত্যাকাণ্ড ও মৌলিক অধিকার’- শীর্ষক এক আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ হুঁশিয়ারি দেন- সরকার পতনে উপযুক্ত সময়েই কঠোর আন্দোলনের ডাক দিবে বিএনপি।
বিএনপি চেয়ারপারসনের অসুস্থতায় উদ্বেগ প্রকাশ করে তিনি অভিযোগ করেন, সরকারের অনিচ্ছাতেই তার জামিন বিলম্বিত হচ্ছে।
দলের যুগ্মমহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, সরকার পতনে কঠোর আন্দোলনের কোনো বিকল্প নেই।
বিএনপির আগামী দিনের আন্দোলনকে সফল করতে একাত্বতা প্রকাশ করেন আলোচনায় উপস্থিত দলের তৃণমূলের নেতারা।