বিএনপি নেত্রী খালেদা জিয়ার কিছু হলে তার দায়ভার সরকারকে নিতে হবে বলে হুঁশিয়রি দিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
তিনি বলেন, তার সুচিকিৎসা ও কারামুক্তি নিয়া গাফিলতি হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
রোববার দুপুরে দলের নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক প্রেস ব্রিফিং-এ এসব কথা বলেন তিনি।
এ সময় রিজভী অভিযোগ করেন, খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে সরকারের নীল নকশা প্রকাশ পেয়েছে।
সরকারের নির্দেশে কারা কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা না নেয়ায় বিএনপি নেত্রীর এই অবস্থা হয়েছে— তার সুচিকিৎসা না হওয়া মানবাধিকার লঙ্ঘনের সামিল বলে মন্তব্য করেন তিনি।
বিএনপি নেত্রীর চিকিৎসা আবারো ইউনাইটেড হাসপাতালে করার দাবি জানান রিজভী।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: