সরকারকে টিকিয়ে রাখতেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে বিভ্রান্ত করছেন আওয়ামী লীগের নেতারা— এমন অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুর কবির রিজভী।
সোমবার সকালে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে তিনি এ কথা বলেন।
খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে কোনো টালবাহানা মেনে নেয়া হবে না উল্লেখ করে রিজভী বলেন, ইউনাইটেড হাসপাতালেই তাকে চিকিৎসা দিতে হবে কারণ সেখানে আধুনিক যন্ত্রপাতি রয়েছে।
তিনি অভিযোগ করে আরো বলেন, ওবায়দুল কাদেরের নির্দেশেই বিএনপি নেতা মওদুদ আহমদকে বাড়ি থেকে বের হতে দেয়া হয়নি।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: