রাজনীতি

বিএনপি কোথায় কি করছে সব তথ্য আছে: কাদের

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

এক এগারোর কুশীলবদের নিয়ে বিএনপি কোথায় কি করছে সে তথ্য সরকারের কাছে আছে এ কথা জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, কোনো ষড়যন্ত্রই টিকবে না।

মঙ্গলবার সকালে রাজধানীতে দলের এক যৌথ সভাশেষে এসব কথা বলেন তিনি।

তিনি জানান, বিএনপি আগামী নির্বাচনে আসার পথের বাধা আওয়ামী লীগ নয়। নির্বাচনী এলাকায় না গিয়ে বিদেশিদের কাছে ধরনা দেয়া বিএনপির দেউলিয়াত্বেরই প্রকাশ।

আগামী ২৩ জুন দলের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং আগামী ৭ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার গণসংবর্ধনা সফল করতে সকালে দলের ধানমন্ডি কার্যালয়ে সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে যৌথসভা করেন সম্পাদকমণ্ডলীর সদস্যরা।

সভায় সিদ্ধান্ত হয়, শনিবার সকাল ৯টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পর সাড়ে ১০টায় ২৩ বঙ্গবন্ধু এভিনিউতে দলের নতুন কার্যালয়ের উদ্বোধন করবেন সভানেত্রী শেখ হাসিনা।

সভাশেষে সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের জানান, বিরোধীদলকে নির্বাচনে আনতে সংলাপ করতে হবে এমন ঘটনা গণতান্ত্রিক কোনো দেশেই নেই।

তিনি জানান, নির্বাচনকে কেন্দ্র করে কোনো ষড়যন্ত্রই টিকবে না।

ওবায়দুল কাদের বলেন, খালেদা জিয়ার চিকিৎসার জন্য সিএমএইচের চেয়ে ভালো হাসপাতাল দেশে নেই।

আগামী ৭ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আওয়ামী লীগের গণসংবর্ধনা সফল করতে আগামী ২৭ জুলাই ঢাকা ও এর আশেপাশের জেলাগুলোর নেতাদের সঙ্গে প্রস্তুতি সভা করা হবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলন থেকে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ