রাজনীতি

চেয়ারপারসনের মুক্তি-সুচিকিৎসার দাবিতে বৃহস্পতিবার সারাদেশে বিক্ষোভ

রুহুল কবির রিজভী
রুহুল কবির রিজভী

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসা না করার পেছনে সরকারের দুরভিসন্ধি রয়েছে এ অভিযোগ করেছেন দলের সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী।

মুক্তি ও সুচিকিৎসার দাবিতে আগামী বৃহস্পতিবার ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ করবে দলটি বলে জানান তিনি।

মঙ্গলবার সকালে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

সংবাদ সম্মেলন থেকে বিএনপি নেত্রীর মুক্তি ও সুচিকিৎসার দাবিতে আগামী বৃহস্পতিবার ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়। রিজভী জানান, তবে সিটি করপোরেশন নির্বাচনের কারণে গাজীপুর এই কর্মসূচির বাইরে থাকবে।

সংবাদ সম্মেলনে রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থীদের দলীয় মনোনয়ন ফরম বিতরণের তারিখও ঘোষণা করা হয়।

আগামী ২০ জুন এ মনোনয়ন ফরম উত্তোলন এবং পরদিন ২১ জুন তা জমা দিতে হবে বলে জানান তিনি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ