বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে পালানোর সুযোগ করে দিতেই তার অসুস্থতা নিয়ে দলের নেতারা মিথ্যাচার করছেন—এমন অভিযোগ করেছেন আওয়ামী লীগ নেতারা।
তারা বলেন, তাদের নেত্রীর অসুস্থার মধ্যেই দলের রাজনীতি আটকে রয়েছে।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তারা।
খালেদা জিয়ার অসুস্থতার মধ্যে নিজেদের রাজনীতি আটকে না রেখে আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি নেয়ার জন্য বিএনপির নেতাকর্মীদের পরামর্শ দেন আওয়ামী লীগ নেতারা।
এ সময় খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, এটি করতে না পারলে আগামীতে বিএনপির অস্তিত্ব সংকটে পড়ে যাবে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: