রাজনীতি

মেয়র পদে আ.লীগের মনোনয়ন ফরম বিতরণ শুরু

আ.লীগ
আ.লীগ

তিন সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র পদ প্রত্যাশীদের মনোনয়ন ফরম বিতরণ ও জমা দেয়ার কাজ চলছে। রাজশাহী থেকে এএইচএম খায়রুজ্জামান লিটন দলের মনোনয়ন চেয়েছেন। তৃণমূলের সিদ্ধান্তে রাজশাহীতে একক প্রার্থী তিনি।

আর বরিশাল থেকে সেরনিয়াবত সাদিক আবদুল্লাহ মনোনয়ন ফরম তুলেছেন। বরিশাল মহানগর নেতারা জানান, কেন্দ্র থেকে যাকেই মনোনয়ন দেওয়া হবে তার পক্ষেই মাঠে নামবেন তারা।

তিন সিটি করপোরেশন নির্বাচনে দলীয় প্রার্থী ঠিক করতে আগামী ২২ জুন বিকালে সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গণভবনে বসছে আওয়ামী লীগের স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ড। ধানমণ্ডি কার্যালয়ে এখন চলছে, দলের মনোনয়ন ফরম বিতরণ ও জমাদান।

বিতরনের তৃতীয় দিন দুপুরে রাজশাহী থেকে মেয়র পদে মনোনয়ন জমা দিয়েছেন, মহানগর সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন।

এ সময় তিনি বলেন, ১৪ দলীয় জোটের তিনি একক প্রার্থী। আর কাউন্সিলর প্রার্থী অর্ধেকের মতো উন্মুক্ত রাখা হয়েছে।

এর আগে সকালে বরিশাল মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক সেরনিয়াবত সাদিক আবদুল্লাহর পক্ষে মহানগর নেতারা মনোনয়ন ফরম তোলেন।

পরে মনোনয়নের তৃতীয় দিনে কার্যক্রমের বিস্তারিত তুলে ধরে ব্রিফ করেন দলের দপ্তর সম্পাদক। তিন সিটি নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপত্র বিতরণ ও জমার কাজ চলবে বৃহস্পতিবার বিকাল ৫টা পর্যন্ত।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ