রাজনীতি

বিএনপির মেয়র পদে মনোনয়নপত্র বিতরণ শুরু

বিএনপি
বিএনপি

রাজশাহী-বরিশাল-সিলেট এ তিন সিটি নির্বাচনে বিএনপির মেয়র পদ প্রত্যাশীদের মাঝে মনোনয়নপত্র বিতরণ করা হয়েছে। বুধবার সকাল থেকে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে প্রার্থী ও তাদের প্রতিনিধিরা মনোনয়ন ফরম সংগ্রহ করেন। তিন মেয়র সহ ফরম সংগ্রহ করেছেন ১৫ জন। আগামীকাল বৃহস্পতিবার বিকাল ৪টার মধ্যে এসব মনোনয়ন ফরম জমা দিতে হবে।

আগামী ৩০ জুলাই রাজশাহী-বরিশাল ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে বুধবার নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে দলের মেয়র পদে প্রার্থী হতে আগ্রহীদের কাছে মনোনয়ন ফরম বিতরণ করে বিএনপি।

তিনটি সিটিতেই বর্তমান তিন মেয়রই বিএনপির। রাজশাহীর মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল ও রবিশালের মেয়র আহসান হাবীব কামালের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তাদের প্রতিনিধিরা।

সিলেটের আরিফুল হক চৌধুরী নিজেই তার মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এছাড়া আরো ৫ নেতা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তারা হলেন, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সহ-সভাপতি আবুল কাইয়ুম জালালী, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, সহসভাপতি ও প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী ও সিলেট মহানগর নেতা সালাহউদ্দিন রিমন ।

বরিশালের বর্তমান মেয়র আহসান হাবীব কামালসহ ৮ জন সংগ্রহ করেছেন মনোনয়ন পত্র। দক্ষিণ জেলা বিএনপির সভাপতি এবায়দুল হক চাঁন ও সাধারণ সম্পাদক আবুল কাশেম শাহিন, বরিশাল মহানগরের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন শিকদার, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক আফরোজা খানম নাসরিন, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের রহমতুল্লাহ ও সাবেক ছাত্রদল নেতা আলী হায়দার বাবুল।

রাজশাহীতে বর্তমান মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল ছাড়া বিএনপির অন্য কেউ ফরম সংগ্রহ করেনি।

বৃহস্পতিবার রাতেই বিএনপির গুলশান কার্যালয়ে মেয়র পদে প্রত্যাশীদের সাক্ষাৎকার নেয়া হবে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ