পরাজয়ের আভাস থেকেই খুলনার মতো গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন নিয়ে অপ্রপচার চালাচ্ছে বিএনপি—এ অভিযোগ করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা এইচ টি ইমামের।
আগামী শনিবার দলের বিশেষ বর্ধিত সভায় প্রচার উপ কমিটির করণীয় ঠিক করতে বৃহস্পতিবার সকালে ধানমন্ডি কার্যালয়ে এক সভাশেষে সংবাদ সম্মেলনে এসব এ কথা বলেন তিনি।
তিনি জানান, খুলনার নির্বাচনে কোনো কারচুপি হয়নি।
বিএনপি বরাবরই মিথ্যাচারের রাজনীতি করে—এ অভিযোগ করে তিনি বলেন, মিথ্যাকেই সত্য বলে চালাতে চায় দলটি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গাজীপুরে বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তার নিয়েও বিএনপি অপপ্রচার চালাচ্ছে। কাউকেই সেখানে গ্রেপ্তারের প্রশ্নই ওঠে না।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: