বিএনপিকে বাদ দিয়ে নয়— দলটিকে সঙ্গে নিয়েই আগামী জাতীয় নির্বাচন করতে চায় সরকারি দল আওয়ামী লীগ।
শুক্রবার ঢাকা রিপোটার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত আওয়ামী লীগের ৬৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ স্বাধীনতা পরিষদের উদ্যোগে আলোচনা সভায় দলের নেতারা এ মন্তব্য করেন।
ষড়যন্ত্র না করে দলটিকে নির্বাচনের প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ নেতারাদের অভিযোগ, বিএনপি আন্দোলনের হুমকি দিয়ে আগামী নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে।
নেতারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাই নির্বাচন কালীন সরকারের নেতৃত্ব দিবেন। নির্বাচনে বিএনপিকে বাদ দেয়ার কোনো পরিকল্পনা সরকারের নেই।
বিএনপির আন্দোলনের হুমকির জবাবে তারা বলেন, দলটির আন্দোলন করার সামর্থ নেই।
আওয়ামী লীগে প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেন, সরকার বিএনপিকে সঙ্গে নিয়ে নির্বাচন করতে চায়। বরং বিএনপি পরাজয়ের আশঙ্কায় নির্বাচন থেকে সরে যেতে চাইছে।
বিএনপিকে নির্বাচনের জন্য প্রস্তুতি নেয়ারও আহ্বান জানান আওয়ামী লীগ নেতারা।