রাজনীতি

চিরস্থায়ী ক্ষমতার জন্যই সংলাপ চায় না সরকার: রিজভী

রুহুল কবীর রিজভী
রুহুল কবীর রিজভী

চিরস্থায়ী ক্ষমতার জন্যই সরকার সংলাপে বসতে চায় না বলে অভিযোগ করেছেন দলে সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবীর রিজভী। শুক্রবার নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

রিজভী অভিযোগ করেন, সরকার জেলকোডের দোহাই দিয়ে খালেদা জিয়ার চিকিৎসার ব্যবস্থা করছে না। চিরস্থায়ী ক্ষমতা কুক্ষিগত করতেই সরকার সংলাপে বসতে চাচ্ছে না।

এদিকে, জাতীয় প্রেসক্লাবে আয়োজিত আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যরিস্টার মওদুদ আহমদ বলেন, সময় আসলে সরকার সংলাপেই বসতে বাধ্য হবে। আগামী সংসদ নির্বাচন ইস্যুতে বিএনপির সঙ্গে সংলাপের কিছু নেই।

জাতীয় নির্বাচনের প্রশ্ন সময়ের প্রয়োজনে সরকার সংলাপেই বসতে বাধ্য হবে—এ মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য।

তিনি বলেন, নির্বাচনের পূর্বশর্ত হচ্ছে -খালেদা জিয়ার মুক্তি, ৯০ দিন আগে সংসদ ভেঙে দেওয়া ও ম্যাজেস্ট্রেসি ক্ষমতাসহ সেনা মোতায়েন।

জাতীয় ঐক্যের মাধ্যমে সরকার পতনের আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, সময়ই বলে দেবে আগামীর আন্দোলন কোনো দিকে যাবে।

সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের কিছু শর্তও তুলে ধরেন ব্যরিস্টার মওদুদ বলেন, নিরপেক্ষ নির্বাচনের পূর্বশর্তই হচ্ছে খালেদা নিঃশর্ত মুক্তি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ